২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বরগুনায় একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 08:06 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

মঙ্গলবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বরগুনার তালতলী উপজেলার ছোটবগী গ্রামের এক গৃহবধূ (২৪)।

আসামি কামাল তালুকদার মাই টিভির আমতলী-তালতলী উপজেলা প্রতিনিধি।

ওই আদালতের এপিপি মোস্তাফিজুর রহমান বাবুল মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান অভিযোগ নথিভূক্ত করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।

মামলায় সফিক, সাদ্দাম, রাজা, হুমায়ূন, শামীম পাটোয়ারিসহ ৮ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী জানান, গত ৯ জানুয়ারি তিনি তার মেয়েকে (৩) ডাক্তার দেখানোর জন্য আমতলী উপজেলা শহরে যান। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়।

কড়ইতলা-বগী সড়কে এসে তিনি বাড়ি যাওয়ার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেলের জন্য অপেক্ষা করছিলেন।

ওই সময় মাই টিভির প্রতিনিধি কামাল তালুকদার তাকে বগী পৌঁছে দেওয়ার কথা বলে তার মোটরসাইকেলে উঠতে বলেন। পরে তালতলা এলাকায় গিয়ে তার দুই সহযোগীর সহায়তায় মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন কামাল।

পরে মা-মেয়ের চিৎকারে তারা পালিয়ে যায় এবং মামলার সাক্ষীরা তাকে উদ্ধার করেন।

এদিকে, সাংবাদিক কামাল তালুকদার ওই নারীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে ফাঁসানোর জন্য শত্রুপক্ষ ওই নারীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছে।”