২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় জাল টাকাসহ আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাল টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 05:32 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এরা হলেন, দামুড়হুদার বেগপাড়ার হানেফ আলীর ছেলে হাসান আলী (২৫), জয়রামপুর শেখপাড়ার মবের মন্ডলের ছেলে হারেজ আলী (৪৬) ও ধান্যঘরা গ্রামের ঈমান আলীর ছেলে মোহাম্মদ মিন্টু (২৩)।

দামুড়হুদা মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সোমবার রাতে উপজেলার জয়রামপুর শেখপাড়া থেকে তাদের আটক করা হয়।

ওসি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুর গ্রামের শেখপাড়ায় অভিযান চালিয়ে একটি চায়ের দোকান থেকে জাল টাকার কারবারী হাসান আলী, হারেজ আলী ও মোহাম্মদ মিন্টুকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।”