২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ২২ কর্মী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রাম নগরী ও সাত উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ২২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে ১২ জন জামায়াত-শিবিরের এবং ১০ জন বিএনপির কর্মী।

নাঈমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা রোধে নগরীর হালিশহর এবং সীতাকুণ্ড, লোহাগাড়া, সাতকানিয়া, মিরসরাই, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

আর একজনকে সোমবার রাতে নগরীর হালিশহর তাসফিয়া কমিউনিটি সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে  হালিশহর থানার ওসি সৈয়দ শাহজাহান কবির জানান।

তিনি জানান, গ্রেপ্তার মাহবুবুর রহমান ওরফে রাব্বান (২২) ইসলামী ছাত্র শিবিরের কর্মী। তার বিরুদ্ধে আগেও মামলা হয়েছে।