২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা

বরিশাল জেলা পুলিশের এক সহকারী পুলিশ সুপারের গাড়িতে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 07:48 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

রোববার নগর পুলিশের বিমান বন্দর থানায় মামলাটি দায়ের করেন পুলিশ কর্মকর্তার দেহরক্ষী কনস্টেবল শন্তু বিশ্বাস।

মামালায় ৩৩ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান।

এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

এরা হলেন- বাবুগঞ্জ উপজেলা যুবদল কর্মী সেন্টু হাওলাদার ও আজাদ মিয়া।

ওসি মো. শাহিদুজ্জামান বলেন, “শনিবার গভীর রাতে বিমানবন্দর থানার আওতাধীন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় সহকারী পুলিশ (এএসপি) সুপার সুদীপ্ত সরকারের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ইটের আঘাতে তার গাড়ি চালক আহত হন।

সুদীপ্ত সরকার বলেন, রাতে সড়ক অবরোধ ও সহিংসতা ঠেকাতে টহল দিচ্ছিলেন তিনি। রহমতপুর এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ করার চেষ্টা করে দুর্বৃত্তরা।

“এসময় তাকে বহন করা গাড়িটি ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনে কাঁচ ভেঙে যায় এবং ইটের আঘাতে আহত হয় চালক মহসিন।”

তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।