২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে ট্রাকচাপায় পুলিশসহ নিহত ৩

ভোরে রাজধানীতে দুর্ঘটনায় দুই পুলিশ নিহত হওয়ার পর বিকালে কেরাণীগঞ্জে ট্রাকচাপায় এক নারী পুলিশসহ তিনজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 04:30 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

কেরাণীগঞ্জে নিহতদের মধ্যে পুলিশ সদস্য সেলিনার (২৫) পরিচয় জানা গেছে। তিনি কেরাণীগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

রোববার বিকাল পৌনে ৩টার দিকে কেরাণীগঞ্জের নাজিরাবাগে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা জেলার এসপি হাবিবুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের মধ্যে সেলিনা কদমতলীতে দায়িত্ব পালন করছিলেন। দুপুরের খাবার খেতে একটি অটোরিকশায় করে থানার দিকে যাচ্ছিলেন তিনি। ওই অটোরিকশায় তার সঙ্গে আরেক নারী ছিলেন।

অটোরিকশাটি নাজিরাবাগে পৌঁছালে দ্রুত গতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে চালক ও দুই আরোহী গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান এসপি হাবিব।

এর আগে ভোর ৬টার দিকে ফকিরাপুলে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে ট্রাকের ধাক্কায় দুই নারী পুলিশ নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন নারী পুলিশ সদস্য।