২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাসে আগুন: বিএনপি নেতাদের নামে মামলা

অবরোধে বাস পোড়ানোর অভিযোগে মাগুরা জেলা বিএনপি সভাপতি কবির মুরাদসহ ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 01:10 AM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাতে মাগুরা সদর থানায় এসআই মানিক চন্দ্র গাইন বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় অপর আসামিদের মধ্যে আছেন- জেলা বিএনপির প্রচার সম্পাদক মিজানুর রহমান, যুবদলের সাংঠনিক সম্পাদক আশরাফুজ্জামান শামীম, সাবেক আহ্বায়ক ওয়াশিকুর রহমান কল্লোল এবং সাবেক যুগ্ম সম্পাদক তন্ময় ও আব্বাস উদ্দিন।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার রাত ১১ টার দিকে আসামিরা ইট, লাঠিসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র, হাতবোমা নিয়ে ঢাকা-খুলনা মহাসকে মাগুরা শহরের ভায়না মোড়ে অবস্থান অবস্থান নেয়। এক পর্যায়ে তারা কয়েকটি বাস ভাংচুর করে এবং আগুন দেয়।