চাঁদপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, শনিবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ছোড়ে।
এছাড়া ঘটনাস্থল থেকে আতিক (২৫) ও কবির (২০) নামে যুবদলের দুই কর্মীকে আটক করা হয়েছে।
ওসি শাহ আলম বলেন, রামচন্দ্রপুর বাজারে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন লিটনের মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
