২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় একাধিক মামলার আসামি এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 05:37 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে আশুলিয়ার কণ্ডা মাঝিপাড়া এলাকার তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোন্তাজ উদ্দিন ওরফে মোন্তা (৩৯) সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

গ্রেপ্তারের সময় তার কাছে থাকা ১০ রাউন্ড গুলিসহ লাইসেন্স করা একটি শটগান জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল।

তিনি বলেন, "মোন্তাজের বিরুদ্ধে আশুলিয়া থানায় জমি দখল, সন্ত্রাস ও ত্রাস সৃষ্টির একাধিক মামলার রয়েছে। জব্দ শটগানের লাইসেন্স থাকলেও সেটিকে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন।"