২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ভাঙতে গিয়ে যুবদল নেতা গুলিবিদ্ধ

রাজধানীর শ্যামপুরে সড়কে গাড়ি ভাংচুরের সময় পুলিশের গুলিতে একজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 12:23 AM

Updated : 22 Aug 2022, 11:27 AM

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ মো. গিয়াস উদ্দিন (৪৫) শ্যামপুর তিন নম্বর ওয়ার্ডের যুবদল নেতা।

কদমতলী থানার এসআই মোতালেব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে এক যুবক শ্যামপুর সড়কে যানবাহন ভাংচুর শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। তারা পুলিশের দিকে ইট ছুড়লে পুলিশের দুই সদস্য আহত হন।

“পুলিশ শর্টগানের গুলি ছুড়লে গিয়াস উদ্দিন আহত হন। তিনি শ্যামপুর ৩ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা।”

এঘটনায় গুলিবিদ্ধ গিয়াসসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

মিটফোর্ড হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সহদেব রাজবংশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গিয়াস উদ্দিনের ‍দুই হাঁটুর ওপরে জখম রয়েছে।

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।