মাদারীপুরে প্রতিমা ভাংচুর
মাদারীপুর সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের দুইটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার গভীর রাতে র কুলপদ্দী বণিক বাড়িতে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য দিলীপ বণিক জানান, এলাকার ইউনুছ হাওলাদার ও তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সেদিন রাতে সদর থানার পুলিশ এলাকায় তদন্তে যায়।
এর জের ধরেই পারিবারিক মন্দিরের সরস্বতী ও লোকনাথ প্রতিমা ভাংচুর করা হয় বলে ধারণা করছেন তিনি।
মাদারীপুর থানার ওসি এমদাদ হক সাংবাদিকদের জানিয়েছেন, এ ব্যাপারে ছয় জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
