ঝিনাইদহে হাতবোমা উদ্ধার
ঝিনাইদহ সদরে পাঁচটি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার ডেফলবাড়ীয়া গ্রামে এ হাতবোমাগুলো পাওয়া যায় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছিলেন একদল দুর্বৃত্ত। গোপনে এ সংবাদ পেয়ে ভোরে অভিযান চালায় র্যাবের একটি দল।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়।
