২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সাংবাদিক পেটাল পুলিশ

রাজশাহীতে অবরোধে ছাত্রদলকর্মীদের মিছিলে ধাওয়া দিয়ে ঘটনাস্থলে কর্তব্যরত সাংবাদিকদের মারধর করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 05:01 PM

Updated : 22 Aug 2022, 02:56 PM

শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।

মারধরে আহতদের মধ্যে যমুনা টেলিভিশনের সাংবাদিক সোহরাব হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি নুর হোসেন খন্দকার জানান, এ ঘটনার পর দুপুরে সাংবাদিকরা পুলিশ কমিশনার মো. শামসুদ্দিনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

উপ-পরিদর্শক (এসআই) এসএম জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল বুলবুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সাংবাদিকদের মারধরের ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য জাবীদ অপু জানান, অবরোধের সমর্থনে মিছিলের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা রাজশাহী কলেজ এলাকায় যান। ওখানে ছাত্রদল মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদলকর্মীরা পালিয়ে যান।

তবে ছাত্রদলকর্মীদের ধরতে না পেরে পুলিশ সদস্যরা চড়াও হন সাংবাদিকদের উপর। তারা লাঠি দিয়ে সাংবাদিকদের মারধর করেন।