২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁটাবনে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

রাজধানীর কাঁটাবনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 01:42 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

নিহত রিমা আক্তার (২০) ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী। সে পরিবারের সঙ্গে কলাবাগানের ৫৯/বি নম্বর বাসায় থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষণা করেন।”

নিহতের স্বজনদের বরাত দিয়ে শাহবাগ থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, রিমা তার বন্ধু ইমনের সঙ্গে মোটরসাইকেলে করে যাত্রাবাড়ি থেকে বাসায় ফিরছিল। কাঁটাবনে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুজনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।