২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় ব্রহ্মচারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার রহমতগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে এক ব্রহ্মচারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 10:33 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনায় নিহত হন সত্যানন্দ জ্যোতি মহারাজ (৫৫)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকার সিদ্ধাশ্রম মঠের অধ্যক্ষ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে বলেন, বিকাল ৪টার দিকে ব্যাটারিচালিত রিকশায় করে রহমতগঞ্জ এলাকা অতিক্রমের সময় পেছন থেকে দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়।

এতে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সত্যানন্দ। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত ঘোষণা করে বলে নায়েক জাহাঙ্গীর জানান।