২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ভাড ভ্যান-লরির পাল্লায় প্রাণ গেল শ্রমিকের

পাল্লা দিয়ে চট্টগ্রাম বন্দরের এক নম্বর কন্টেইনার ইয়ার্ডে প্রবেশের চেষ্টায় লরি ও কর্ভাড ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল এক পরিবহন শ্রমিকের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

নিহত মো. রুবেল (১৭) ওই কর্ভাড ভ্যানের চালকের সহকারী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদরের চর মনসা গ্রামে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বন্দরের কন্টেইনার ইয়ার্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে রুবেলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার এসআই মো. আলমগীর জানান, চট্টগ্রাম বন্দরের ১ নম্বর ইয়ার্ডে প্রবেশের সময় ডিপো সংলগ্ন এলাকায় লরি ও কভার্ড ভ্যানটির দুই চালক প্রতিযোগিতায় লিপ্ত হয়।

এক পর্যায়ে পাশাপাশি দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে কভার্ড ভ্যানে থাকা রুবেল পড়ে গিয়ে মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় লরি ও কভার্ড ভ্যানটি পুলিশ আটক করলেও চালকরা পালিয়ে গেছে।