রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন নতুন পুলিশ প্রধান (আইজিপি) এ কে এম শহীদুল হক।
বৃহস্পতিবার বিকালে নতুন আইজিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।”
এসময় রাষ্ট্রপতি আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ায় শহীদুল হককে অভিনন্দন।
আবদুল হামিদ আশা করেন, নতুন আইজিপি সফলতার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন।
গত ৩১ ডিসেম্বর ৩৯তম আইজিপি হিসেবে দায়িত্ব নেন এ কে এম শহীদুল হক। এর আগে তিনি অতিরিক্ত আইজিপির দায়িত্বে ছিলেন।
