২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে গাজীপুর থেকে আসা ট্রেনের ছাদ থেকে পড়ে এক কৃষক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

নিহত কৃষক ওয়াহেদ মোল্লা (৫৫) রাজবাড়িতে থাকেন বলে পুলিশ জানিয়েছে।

কমলাপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, “গত শুক্রবার ওয়াহেদ মেয়ে হাসিনার কুড়িল বিশ্বরোডের বাসায় বেড়াতে আসেন। এরপর একটা বিয়ের দাওয়াতে গাজীপুর যান। সেইখান থেকে ট্রেনের ছাদে চড়ে ফেরার পথে পড়ে যান তিনি।

"পরে স্থানীয়রা ওয়াহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”