২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি প্রেস ক্লাবের সভাপতি লিখন, সম্পাদক মাহি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জাহিদ সুলতান লিখন এবং সাধারণ সম্পাদক দৈনিক ভোরের পাতা ও শীর্ষ নিউজের প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 02:50 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাবি প্রেস ক্লাব কার্যালয়ে ২০১৪-১৫ কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম আককাছ আলী।

জাবি প্রেস ক্লাবের ২৩ জন সদস্য তাদের ভোট দেন।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, প্রেস ক্লাবের উপদেষ্টা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক শেখ আদনান ফাহাদ, উজ্জ্বল কুমার মন্ডল এবং সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার।

১১ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিজু মোল্লা (ভোরের কাগজ), যুগ্ম-সম্পাদক তানজিদ বসুনিয়া (দৈনিক কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ দীপঙ্কর দাস (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক আবদুল্লাহ শুভ (দ্য রিপোর্ট ২৪.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির (দ্য বাংলাদেশ টুডে)।

কার্যকরী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম ইসহাক (বার্তা ২৪.নেট), আল-আমিন হাওলাদার আলো (দৈনিক স্বাধীন সংবাদ), সোয়াইব আহমেদ তামিম (উত্তরাধিকার ৭১.কম) ও শুভ মন্ডল (জি নিউজ বিডি ২৪.কম)।