২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অপহরণ, দিনাজপুরে উদ্ধার

নওগাঁর ধামইরহাট থেকে মোটরসাইকেলসহ অপহরণের চার দিনের মাথায় দিনাজপুর থেকে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 08:32 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

অপহরণে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

ধামইরহাট থানার ওসি মির্জা আব্দুস ছালাম জানান, বুধবার দিনাজপুরের বিরামপুর উপজেলার পাকনচড়া গ্রামের একটি বাড়ি থেকে অপহৃত ওই যুবককে মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার আব্দুস ছাত্তার (২৪) ধামইরহাট উপজেলার ছোটশিবপুর গ্রামের আমেজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় আটকরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার আব্দুল মজিদের ছেলে আতাউর রহমান শান্ত ওরফে বিপ্লব, ধামইরহাটের জগদল গ্রামের আতোয়ারের ছেলে মহিবুল্লাহ (২৭), তনছের আলী ছেলে টগর (৩২) এবং ইলিয়াস আলীর ছেলে ডাবলু (২৫)।

আতাউর রহমান শান্তর বাড়ি মহাদেবপুর হলেও তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার পাকনচড়া গ্রামে থাকতেন।

ধামইরহাটের এই পুলিশ কর্মকর্তা বলেন, ৩ জানুয়ারি বিকালে ছাত্তার মোটরসাইকেলে করে জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে ফুটবল খেলা দেখতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ওই মোটরসাইকেলসহ দুর্বৃত্তরা ছাত্তারকে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন মোবাইল ফোনে পরিবারের কাছে ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা না দিলে ছাত্তারকে হত্যার হুমকি দেয়।

ওসি আব্দুস ছালাম জানান, এ ঘটনায় ছাত্তারের বাবা আমেজ উদ্দিন মঙ্গলবার ধামইরহাট থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ অভিযান শুরু করে।

প্রথমে আতাউর রহমান শান্ত ওরফে বিপ্লবের বাড়ি থেকে মোটরসাইকেলসহ ছাত্তারকে উদ্ধার এবং শান্তকে আটক করা হয়। পরে বাকি তিনজনকে আটক করা হয়।