ইজতেমার জন্য অবরোধ প্রত্যাহারের আহ্বান মন্ত্রীর
তুরাগতীরে আসন্ন বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি অবরোধ প্রত্যাহারে আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
বুধবার বেলা ১১টার দিকে ময়মনসিংহে আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
এ সময় মন্ত্রী এই অবরোধকে অবৈধ উল্লেখ করে এর নিন্দাও করেন।
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম দফা শুরু হবে আগামী ৯ জানুয়ারি।
