২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ১০ বসতঘর

চট্টগ্রাম নগরীতে আগুনে পুড়ে গেছে ১০টি বসত ঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 11:51 AM

Updated : 22 Aug 2022, 11:25 AM

মঙ্গলবার রাত ২টার দিকে আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে ১০টি বসত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যাসের সিলিন্ডার ফুটো হয়ে অগ্নিকান্ডের এ ঘটনায় মোট আট লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান জানিয়ে বিশ্বান্তর।