২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিস্ফোরণ-ভাংচুর, আটক ৪

ফেনী শহরে অবরোধ চলাকালে ছাত্রদলের মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

শহরের কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ বিভিন্ন স্থান থেকে চার জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার দুপুরে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর মোড়ে ছাত্রদল ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দেয়।

এ সময় তারা বেশ কয়েকটি হাতবোম বিস্ফোরণ করে এবং ব্যাটারিচালিত অটোরিকশা টমটমসহ তিনটি গাড়ি ভাংচুর করে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।

একই সড়েকে বিকালে ছাত্রদল ঝটিকা মিছিল থেকে ২টি হাতবোমার বিস্ফোরণ হয়। ওই সময় দুটি গাড়ি ভাংচুর করা হয়।

এছাড়া বিকালে শহরের বড় মসজিদ এলাকায়ও দুটি হাতবোমা বিস্ফোরিত হয়।

শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (টিএসআই) কামাল হোসেন জানান, নাশকতার চেষ্টার অবিযোগে শহরের বিভিন্ন স্থান থেকে চার জনকে আটক করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যান চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সকাল থেকে শহরে তিন চাকার যানবাহন রিকশা, সিএনজি, টমটম চললেও ভারি যানবাহন চলাচল করেনি। এ কারণে জেলার সঙ্গে সকল উপজেলার যোগাযোগ বন্ধ ছিল। তবে জেলার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।