২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

৫ জানুয়ারির বর্ষপূর্তির দিনে চট্টগ্রামে বিএনপির সমাবেশ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে টেলিভিশন সাংবাদিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 07:19 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা বার বার পুলিশ ও রাজনৈতিক কর্মীদের হামলার শিকার হচ্ছেন। এ রকম ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করা সাংবাদিকদের জন্য কঠিন হয়ে পড়েছে।

সাংবাদিকরা যদি স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে না পারে তাহলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, যা কোনোভাবেই কাম্য নয়।

অবিলম্বে প্রশাসন ও রাজনৈতিক দলের ভেতর থাকা মুখোশধারী অপশক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

সোমবার চট্টগ্রামে বিএনপি-জামায়াতকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় আহত হন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক সাব্বির ইরফান ও ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ফটোগ্রাফার রাজীব রায়হানসহ অনেকে।

এছাড়া বিএনপি-জামায়াত কর্মীদের হামলা শিকার হয় এটিএন নিউজের একটি গাড়িও।  

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) টিভি ইউনিটের প্রধান মাঈনুদ্দীন দুলালের সভাপতিত্বে ডেপুটি প্রধান অনিন্দ্য টিটোর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিইউজের সভাপতি এজাজ ইউসুফী, বিএফইউজের আসিফ সিরাজ, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দেব প্রসাদ দেবুসহ অন্যান্যরা।