দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৩৭ জন গ্রেপ্তার
অবরোধ কর্মসূচিতে নাশকতায় জড়িত অভিযোগে দিনাজপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাজমা মসির, পৌর মহিলা দলের আহ্বায়ক ও পৌরসভার মহিলা কাউন্সিলর শাহিন সুলতানা বিউটিসহ জাতীয়তাবাদী মহিলা দলের পাঁচ নেতাকর্মী রয়েছেন।
কোতোয়ালি থানার ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই পাঁচ জনকে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে যানচলাচলে বিঘœ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে দিনাজপুর শহরে সোমবারের পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছে।
মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বলসহ বিএনপির ৬৩ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের উপর আক্রমণ, যান চলাচলে বিঘœ সৃষ্টি, হাতবোমার বিস্ফোরণ করে জনজীবনে ভীতি সঞ্চারসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে কোতোয়ালি থানার এসআই নাজমুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
হবিগঞ্জে গ্রেপ্তার ৩৬
হবিগঞ্জের নয় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৬ আসামিকে গ্রেপ্তার করেছে।
সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৫ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলার ২১ জন আসামি রয়েছেন।
