২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ ধর্ষণকারীর মৃত্যুদণ্ড

বাঁশখালীর এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের দায়ে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 09:12 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ শফি, মোহাম্মদ হোসাইন ও মো. কালু। এর মধ্যে শফি কারাগারে, বাকি দুইজন পলাতক আছেন।

ট্রাইব্যুনালের পিপি জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারী স্বাস্থ্যকর্মীকে গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

বিচারক তিন আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন।

একটি উন্নয়ন সংস্থার স্বাস্থ্যকর্মী ওই নারী বাঁশখালীর জলদিতে ২০০৫ সালের ১২ জুন রাতে ধর্মীয় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে ধর্ষণের শিকার হন।

২০০৫ সালের ২১ অগাস্ট তিন আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিলের পর ২০১৩ সালের ৫ জুন অভিযোগ গঠন হয় তাদের বিরুদ্ধে।

১১ জনের মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার রায় হল।