২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাসের ধাক্কায় পথচারী নিহত

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসের ধাক্কায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

রোববার এ দুর্ঘটনায় নিহত জেসমিন আক্তার (২৫) শহরের পূর্ব লারপাড়া এলাকার প্রয়াত নুর মোহাম্মদের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশ কনস্টেবল আকবর আলী জানান, সকাল সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস জেসমিনকে ধাক্কা দিয়ে চলে যায়।

স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।