২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে ট্রেনযাত্রীর কাছে আধা কেজি সোনা

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আধা কেজি সোনাসহ একজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

কমলাপুর রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, রোববার দুপুরে বিষ্ণু সূত্রধর নামের ৩২ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়।  

বিষ্ণু কিশোরগঞ্জ থেকে আসা এগারোসিন্দুর ট্রেনে কমলাপুরে নামেন। গতিবিধি ‘সন্দেহজনক’ মনে হওয়ায় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছে পাঁচটি সোনার বার পায়।

এসআই রফিকুল বলেন, “উদ্ধার করা সোনার ওজন প্রায় আধা কেজি। দাম আনুমানিক ৩০ লাখ টাকা।”