২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে গৃহবধূ নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 11:14 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাতকানিয়া উপজেলার পূর্ব ঘটিয়াডাঙ্গায় এ ঘটনা ঘটে।

নিহত গুলতাজ বেগম (৩৫) পূর্ব ঘটিয়াডাঙ্গার খন্দকার পাড়ার নুরুল ইসলামের স্ত্রী।

সাতকানিয়া থানার এসআই জুলুস খান পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে নিজ বাড়ির কাছে পুকুর পাড়ে গুলতাজ বেগমকে গুলি করে পালিয়ে যায় দুর্বত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জায়গা জমি নিয়ে গুলতাজদের পরিবারের সাথে স্থানীয় কিছু লোকের বিরোধ রয়েছে বলে সাতকানিয়া থানার এক কর্মকর্তা জানান।