ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলির পর যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলির পর অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, হাতবোমা ও ইয়াবাসহ গ্রেপ্তার মাসুদ মিয়া (৩২) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে জানান ওসি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে দরগা মহল্লায় পুলিশ অভিযান চালায় ।
“এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ও হাতবোমা ছুঁড়লে পুলিশের সঙ্গে গোলাগুলি হয়। এক পর্যায়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও মাসুদকে গ্রেপ্তার করা হয়।”
মাসুদের বিরুদ্ধে সদর থানায় ৫টি মামলা রয়েছে বলে সদর থানার উপপরিদর্শক মো. ইশতিয়াক জানিয়েছেন।
