যশোরে অর্ধ শতাধিক আটক
যশোরে বিএনপি ও জামায়াতে ইসলামীর ছয় কর্মীসহ ৫১জনকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন এ খবর জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
তবে কোথা থেকে কয় জনকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু বলেন তিনি।
সহকারী এই পুলিশ সুপার বলেন, আটকদের মধ্যে ছয়জন রাজনৈতিক কর্মী ছাড়া বাকিরা বিভিন্ন মামলার আসামি।
বিএনপির উল্লেখযোগ্য কোনো নেতা আটক হননি বলে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানিয়েছেন।
