২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

চট্টগ্রামে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শিশুটির মাসহ দুই জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 07:46 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

নিহত মোহাম্মদ হোসেন (৩) চান্দগাঁও থানার গেটিস কলোনি এলাকার আব্দুল মালেকের ছেলে।

ওই শিশুর মা পারভীন আক্তার (৩৫) ও লাকী (১৪) নামের অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটহাজারী থানার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে শহরতলীর অনন্যা আবাসিক এলাকার সড়কে এ দুর্ঘটনা হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোসেনকে নিয়ে পারভীন ও লাকী অনন্যা আবাসিক এলাকায় হাঁটতে গিয়েছিলেন।

এ সময় কুয়াইশগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে তার নিচে চাপা পড়েন তারা।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানান মদুনাঘাট ফাঁড়ির এসআই জাকির।