২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় পিস্তলসহ বাসযাত্রী আটক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় একটি বাস থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যাত্রীকে আটক করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 11:21 AM

Updated : 25 Apr 2022, 12:50 PM

বৃহস্পতিবার মধ্যরাতে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে আসা সোহাগ পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয় বলে গোয়ালন্দ ঘাট থানার ওসি নাসিরউল্লাহ জানান।

আটক সবুজ নোয়াখালীর লক্ষ্মীপুরের বাসিন্দা।  

তার কাছ থেকে দুটি পিস্তল, ১১টি গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে বলে ওসি নাসির জানিয়েছেন।

তিনি বলেন, রাত আড়াইটার দিকে বাসটি দৌলতদিয়া ফেরীঘাটে আসলে পুলিশ তাতে নিয়মিত তল্লাশি শুরু করে।

এ সময় ওই যাত্রীর কোমরে প্যান্টের ভেতরে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি পাওয়া যায়।

এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করেছে পুলিশ।