ধানমণ্ডিতে দোকানে আগুন
রাজধানীর ধানমণ্ডিতে একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লেগে দোকান পুড়ে গেছে।
ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ধানমণ্ডি ছয় নম্বর রোডে ধানমণ্ডি প্লাজার নিচতলায় ময়ূরী নামে ওই দোকানে আগুন লাগে।
দোকানটিতে ফাস্ট ফুডের পাশাপাশি মুদি মালসহ বিভিন্ন পণ্য সামগ্রী ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টারও কম সময়ে আগুন নিভিয়ে ফেলে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী।
তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ওই দোকানের মালিক কবির ও বেলায়েত দাবি করেছেন, আগুনে তাদের অন্তত পঞ্চাশ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
