২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমন্ত্রী চুমকির বিরুদ্ধে অভিযোগ খারিজ

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের এক নেতার মানহানি মামলার আবেদন আদালত খারিজ করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 03:20 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন চৌধুরী বিনা বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলার আবেদন করেন। এতে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণেরও দাবি করেন তিনি। 

শুনানি শেষে মহানগর হাকিম এসএম আশিকুর রহমান অভিযোগ খারিজ করে দেন বলে বাদীর আইনজীবী হোসেন আলী খান হাসান জানান।

আর্জিতে বলা হয়, গত ৩০ ডিসেম্বর গাজীপুরের কালিগঞ্জে জেলা তথ্য অফিসে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বছরের ‘শ্রেষ্ঠ ব্যর্থ নেত্রী’ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘শ্রেষ্ঠ বেয়াদব’ আখ্যায়িত করেন, যা পরদিন সংবাদপত্রে প্রকাশিত হয়।

প্রতিমন্ত্রীর এ ধরনের বক্তব্যে মানহানি হয়েছে অভিযোগ করে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিলেন ইয়াসমিন চৌধুরী বিনা।