২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বসছে ১৯ জানুয়ারি

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আগামী ১৯ জানুয়ারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 07:35 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

ওই দিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে।

বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়।

সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন শুরুর দিন সংসদে ভাষণ দেবেন। পরে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মূলতুবি করা হবে।

মুলতুবির পর রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রায় পুরো অধিবেশনজুড়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।

শুরু হতে যাওয়া এই অধিবেশন চলতি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন। ২০১৪ সালের ২৯ জানুযারি যাত্রা শুরু করে দশম সংসদ।

গত ৩০ নভেম্বর শেষ হয় চতুর্থ সংসদ অধিবেশন। এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।