২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ফেনসিডিলসহ কনস্টেবল গ্রেপ্তার

কুড়িগ্রামে ফেনসিডিলসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 04:37 PM

Updated : 22 Aug 2022, 08:12 PM

মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের মিতালি সিনেমা হলের পাশ থেকে মামুন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামুন চৌধুরী রংপুর পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত রয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন মিয়া বলেন, মামুনের ব্যাগ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এসআই ওয়াহেদুজ্জামান বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।

ওসি আরও বলেন, রংপুর পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল মামুন চৌধুরী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মেকুরটারী গ্রামের বাসিন্দা। তিনি ছুটির কোনো কাগজপত্রও দেখাতে পারেননি।