২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ‘তৃতীয় নয়ন’

পথচারী ও গাড়ির চলাচলসহ রাস্তার বিভিন্ন চিত্র ধারণ করতে সার্জেন্টদের শরীরে যুক্ত থাকবে বিশেষ ধরনের ক্যামেরা, যেটি দিয়ে টানা আট ঘণ্টা রেকর্ড করা সম্ভব ভিডিও ও অডিও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 01:39 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

শরীর ও মাথায় যুক্ত করে রাখা যায় এমন ১৫টি ক্যামেরা দিয়ে প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ।

পুলিশের দাবি, এ ধরনের ক্যামেরা উন্নত দেশের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে থাকে।

বুধবার সকাল সাড়ে ১১টায় শাহবাগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ এই কার্যক্রম উদ্বোধন করেন।

Image
যুক্তরাজ্য পুলিশের ব্যবহৃত ক্যামেরা

যুক্তরাজ্য পুলিশের ব্যবহৃত ক্যামেরা

Image
যুক্তরাজ্য পুলিশের ব্যবহৃত ক্যামেরা

যুক্তরাজ্য পুলিশের ব্যবহৃত ক্যামেরা

বেনজির আহমেদ নতুন বছরের প্রথমদিনে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বে যাচ্ছেন। এর একদিন আগে কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, “এখন ১৫টি ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। ধারাবাহিকভাবে এক হাজার ক্যামেরা ঢাকা মেট্রোপলিটনে দেওয়া হবে।”

এই ক্যামেরায় রাস্তার সব ধরনের চিত্রের পাশাপাশি সার্জেন্টের কথোপকথনও স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাবে, যা নিজের ইচ্ছায় মুছে ফেলা সম্ভব নয়।

উপ-পুলিশ কমিশনার (অর্থ ও বাজেট) ইমাম হোসেন জানান, সব ধরনের ক্যামেরার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে তদারক করা হবে।