২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2014, 11:09 PM

Updated : 22 Aug 2022, 08:10 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার রাত সোয়া ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশায় পথ দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় মাঝনদীতে এনায়েতপুরি এবং শাহজালাল নামে দুটি ফেরি নোঙ্গর করে আছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার রাত ১০টায় এই নৌ পথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সাত ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার ভোর ৫টা থেকে পুনরায় তা চলাচল শুরু হয়।