দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কুমিল্লার দেবিদ্বারে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মোর্শেদুল পারভেজ তালুকদার জানান, শুক্রবার গভীর রাতে দোকানে ঢুকে দুর্বৃত্তরা কাশেমকে কোপায়। শনিবার সকালে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, কাশেমের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
হামলাকারীরা দোকান থেকে বিকাশ করার মোবাইল ফোনটি নিয়ে গেছে বলে দাবি করেছে কাশেমের পরিবার।
