২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় শাহ আমানতে বিমান ওঠানামায় বিঘ্ন

ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামায় বিঘ্ন ঘটেছে।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2014, 11:21 AM

Updated : 22 Aug 2022, 08:10 PM

কুয়াশার কারণে শনিবার সকাল সোয়া ৮টা থেকে দুটি আন্তর্জাতিক পথের বিমান চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় অবতরণ করেছে। পাশাপাশি অভ্যন্তরীণ পথের দুটি বিমানও নেমেছে দেরিতে।

তবে সকাল ১০টার দিক থেকে কুয়াশা কাটতে শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরে সিভিল এভিয়েশনের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল ৮টা ২০ মিনিটে শাহ আমানতে অবতরণের কথা ছিল। আর শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া ফ্লাইট অবতরণের কথা ছিল সকাল ৯টায়।

“ঘন কুয়াশার কারণে এ দুটি বিমান শাহ আমানত বিমানবন্দরের পরিবর্তে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।”

এছাড়া অভ্যন্তরীণ পথের দুটি ফ্লাইট কুয়াশার কারণে শাহ আমানত বিমানবন্দরে দেরিতে অবতরণ করে বলে জানান উইং কমান্ডার নূর-ই-আলম।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ইমিগ্রেশন) তারেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুয়াশার কারণে ঢাকা থেকে যাত্রা করা নভো এয়ারের একটি বিমান সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৯টা ৫০ মিনিটে এবং ইউএস বাংলার একটি বিমান সাড়ে ৮টার পরিবর্তে সাড়ে ৯টায় শাহ আমানতে অবতরণ করেছে।