২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 06:30 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

বুধবার দুপুরে উপজেলার নামাশুলাই এলাকায় কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাদন চন্দ্র রাজবংশী (৩৭) ঢাকার আশুলিয়া এলাকার গৌড়চন্দ্র রাজবংশীর ছেলে।

কালিয়াকৈর থানার এসআই সাইফুল ইসলাম জানান, আশুলিয়া থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নয় দিন আগে কালিয়াকৈরে বোনের বাড়িতে বেড়াতে যান আরাদন। দুপুরে নামাশুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাঁটতে যান তিনি। এ সময় কালিয়াকৈরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

সন্ধ্যায় ট্রাকসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।