২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ ৭ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকা থেকে সাতটি অবৈধ দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 06:26 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

সড়ক ও জনপদ বিভাগের মালিকানাধীন জায়গায় তৈরি হয়েছিল দোকানগুলো।

বুধবার সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক ও জনপদ বিভাগের জায়গাটি দখলমুক্ত করতে ২০০৯ সালে ওই দোকানের মালিকদের নোটিশ দিয়েছিলাম আমরা।

“দোকানের মালিকরা এ বিষয়ে হাইকোর্টে মামলা করলে ‍আদালত ২০১৩ সালে জেলা প্রশাসনের পক্ষে রায় দেয়।

“২০১৪ সালের জুনে আমাদের হাতে রায়ের কপি আসার পর আজ জায়গাটি দখলমুক্ত করেছি।”

‍ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান শেষ হয় বেলা দুইটার দিকে।