২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া থেকে দেশি অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 06:25 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

বুধবার সকালে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন-মো. বাবুল (২৭), মো. মহসিন (২০) ও জামাল হোসেন (২০)। তিনজনই বাকলিয়া থানার রাজাখালী এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা নগরীর চাক্তাই এলাকার ব্যবসায়ী রফিক সওদাগরের বাসায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

“তাদের কাছে একটি রামদা ও তিনটি লোহার রড পাওয়া গেছে। ডাকাত দলে ছয় জন থাকলেও পুলিশের অভিযানের সময় বাকিরা পালিয়ে যায়।

“গ্রেপ্তাররা নগরীর বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে বেশ কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”

এ ঘটনায় বাকলিয়া থানার এসআই মো. রাসেল বাদি হয়ে একটি মামলা করেছেন বলে জানান ওসি মহসিন।