নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
নেত্রকোণা সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে সদর উপজেলার বালি ফচিকা এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী ও সতশ্রী এলাকায় বাসের ধাক্কায় এক টেম্পো আরোহী নিহত হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ওসি মাছুদুল আলম জানান, বিকাল পৌনে ৪টার দিকে বালি ফচিকা এলাকায় নেত্রকোণা-কেন্দুয়া সড়কে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী গিয়াস উদ্দিন মারা যান।
এদিকে বেলা পৌনে ১টার দিকে সতশ্রী এলাকায় বাসের ধাক্কায় টেম্পো যাত্রী শাহিদ মিয়া মারা যান। এ সময় আহত হয় টেম্পোর আরো ১২ আরোহী।
আহতদের নেত্রকোণা সদর আধুনিক হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
