পাকিস্তানে স্কুলশিশু হত্যাকাণ্ডে ক্ষোভ রাষ্ট্রপতির
পাকিস্তানের পেশোয়ারে স্কুলে তালেবান হামলায় শতাধিক শিশুসহ বেসামরিক মানুষ হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ফাইল ছবি
রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সামরিক পোশাকে কয়েক জঙ্গি মঙ্গলবার দুপুরে দিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে গুলি চালিয়ে ১৩২ শিক্ষার্থীসহ ১৪২ জনকে হত্যা করে।
