২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জামায়াত নেতা গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুলিশের উপর হামলাসহ একাধিক মামলার আসামি জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 05:31 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

গ্রেপ্তার মুজাহিদুল ইসলাম (৪৫) উপজেলা জামায়াতের রুকন এবং পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার আদর্শ ডিগ্রি কলেজ সড়ক থেকে তাকে গ্রেপ্তারের পর বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ ডিসেম্বর জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে উপজেলা সদরে একটি মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এতে পুলিশ বাধা দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় জামায়াত-শিবির কর্মীরা মহাসড়কে অন্তত ১৫টি যানবাহন ভাংচুর করে।

“এ ঘটনায় পলাশবাড়ী থানার এএসআই বলাই সরকার বাদী হয়ে সরকারি কাজে বাঁধা ও যানবাহন ভাংচুরের অভিযোগে  একটি মামলা করেন। ওই মামলাসহ একাধিক মামলার আসামি মুজাহিদুল ইসলাম।”