বরগুনায় বাসচাপায় দুই ভাইয়ের মৃত্যু
বরগুনার বেতাগী উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার কাজিরাবাদ গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে সবুজ ও সুজন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরগুনা সদর থানার ওসি মো. রিয়াদ হোসেন জানান, সবুজ ও সুজন মোটর সাইকেলে বেতাগী থেকে বরগুনা আসছিলেন। চান্দখালী এলাকায় রাফি এন্টারপ্রাইজের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় বরগুনা সদর হাসপাতালে নেওয়ার পথে সুজনও মারা যান বলে জানান ওসি।
তিনি বলেন, দুই ভাইয়ের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
