মানিকছড়িতে গুলিবিদ্ধ মংসাজাই মারমার মৃত্যু
খাগড়াছড়িতে দশ দিন আগে গুলিতে আহত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) নেতা মংসাজাই মারমা ওরফে জাপান বাবু (৫০) মারা গেছেন।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান তার ভাতিজা আপাইশে মারমা ও মানিকছড়ি থানার ওসি মো. শফিকুল ইসলাম
নিহত জাপান বাবু জনসংহতি সমিতির (সন্তু) মানিকছড়ি উপজেলা সভাপতি ও তিনটহরী গ্রামের প্রয়াত রাঅং কার্বারীর ছেলে।
গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় মানিকছড়ির নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে মানিকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চিংসামং চৌধুরী নিহত ও পিসিজেএসএস সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবু গুলিবিদ্ধ হন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
