রোকেয়ায় শীতকালীন ছুটি মঙ্গলবার শুরু
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি ১৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খুলবে। তবে মহান বিজয় দিবসের কর্মসূচি যথারীতি পালন করা হবে।
