২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীর জলদস্যু প্রধান বশর গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীর সমুদ্র উপকূল এলাকার জলদস্যু বাহিনীর প্রধান আবুল বশরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 06:15 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ মোস্তফা জানান, সোমবার সকালে সোনাগাজীর চরচান্দিয়ার ভূইঞার বাজারে একটি চায়ের দোকান থেকে ‘তালিকাভুক্ত এই সন্ত্রসীকে’ গ্রপ্তার করা হয়।

আবুল বশর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ভূইঞার বাজার এলাকার শাহ আলম কোম্পানির ছেলে।

ওসি জানান, আবুল বশরের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ডাকাতি, চাঁদাবাজি, হামলা, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে আদালতের।

সোনাগাজী মডেল থানা ছাড়াও পার্শ্ববর্তী চট্টগ্রামের মীরসরাইসহ আশপাশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানান ওসি।

গত ১৩ ডিসেম্বর প্রবাস থেকে ফেনীর সোনাগাজীর বাড়িতে ফেরার পথে আবদুল হাই রিপন (৩০) নামে এক প্রবাসীকে কুপিয়ে মালামাল লুট করেছে ডাকাতরা। উপজেলার মধ্যম চর চান্দিয়া গ্রামের ভূইঞার হাট ঈদগা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ডাকাতির ঘটনায় করা মামলায় পুলিশ আবুল বশরকে গ্রেপ্তার দেখিয়েছে বলে ওসি জানান।